বুধবার এম চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। এ ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন।
তবে জোড়া প্রাপ্তির ম্যাচেও অশ্বিনের মনে রয়ে গেছে অসন্তোষ। এবারের আসরে আম্পায়ারিং নিয়ে খুশি হতে পারেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিজেই জানিয়েছেন এ স্পিন অলরাউন্ডার।
.png)
বিষয়টি নিয়ে অশ্বিন বলেন, ‘আমি বিস্মিত। শিশিরের কারণে আম্পায়াররা নিজ থেকেই বল বদলে দিয়েছে। আগে কখনো এমন হয়নি। সত্যি বলতে, এই বছরের আইপিএলে আম্পায়ারদের কিছু সিদ্ধান্তে আমি বেশ হতবাক।’
অশ্বিনের আগে একই ধরনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন পাঞ্জাব কিংসের ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান।
বুধবার রাজস্থানের বিপক্ষে ৫ রানে জেতে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের ব্যাটিং ইনিংসের সময় শিশিরের কারণে বল বদলানো হয়। তবে পরে তাদের বোলিংয়ের সময় আম্পায়াররা এতে রাজি হননি বলে অভিযোগ করেন কুরান।
তিনি বলেন, ‘তারা (আম্পায়ার) যেভাবে হালকা ভেজার কারণে প্রথম ইনিংসে বল বদলে দিয়েছিল, তাতে আমি কিছুটা অবাক হয়েছিলাম। পরে আমিও আমাদের বোলিংয়ের সময় বল বদলানোর জন্য বলি, কারণ তখন এমনকি সাবানের ফেনার মতো হয়ে হচ্ছিল।’