ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ, যা বললেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৪, ১৩ এপ্রিল ২০২৩
আইপিএলে সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ, যা বললেন মাশরাফী
মাশরাফীর সঙ্গে মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের শুরুতে বিশেষ চার্টার্ড বিমানে মুস্তাফিজকে ভারতে উড়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এতে অনেকেই ভেবেছিলেন যে চলতি আসরের সবগুলো ম্যাচেই দিল্লির জার্সিতে মুস্তাফিজকে দেখা যাবে। তবে সে আশায় গুড়েবালি!

১৬তম আসরের প্রথম তিন ম্যাচেই কাটার মাস্টার মুস্তাফিজকে বসিয়ে রাখে দিল্লি। অবশ্য নিজেদের চতুর্থ ম্যাচে ফিজকে মাঠে নামায় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ বাঁহাতি পেসার।

বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলে নিজ দল লেজেন্ডস অব রূপগঞ্জের জয়ের পর গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

Advertisement

মাশরাফী বলেন, ‘আইপিএল নিয়ে আমার চিন্তা নেই, আইপিএলে লিটন-মুস্তাফিজরা খেলবে কি না খেলবে সেটা আমার চিন্তার বিষয় না। চিন্তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ দল ভালো খেললে আমরা যারা দর্শক আছি সবাই খুশি হবো।’

চাটার্ড ফ্লাইটে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে মোটে ১ ম্যাচ খেলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলে লিটন খেলতে গেছে এটা ভালো, আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে...কিন্তু আল্টিমেটলি আপনি দেখুন আমাদের মুস্তাফিজকে চাটার্ড ফ্লাইটে নিয়ে যেয়ে ম্যাচ খেলাবে না। তো এখানে অনেক বিষয় থাকে স্যোশাল মিডিয়ার বিষয় থাকে আমরাও এক্সসাইটেড হয়ে যাই। আমাদের একটা ফ্যানবেজ আছে বাংলাদেশ ক্রিকেটের যেটা হয়তোবা তারা ব্যবহৃত করতে পারে।’

টাইগারদের সাবেক অধিনায়ক যোগ করেন, ‘এই যে প্রায়োরিটি দেওয়া, আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের খেলোয়াড়দের সক্ষমতা আছে নিয়ে যেয়ে খেলাক আমরা সেটা চাই। কিন্তু আর হয় না তো, এজন্য এটা নিয়ে আর চিন্তা নেই। আমাদের চিন্তা বাংলাদেশ ক্রিকেট।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!