ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপ দলে থাকবেন না বলে ধারণা করছেন সবাই। কিন্তু মাশরাফী বিন মোর্ত্তজা একটু ভিন্ন। এখনোই হাল ছাড়তে রাজি নন তিনি। বাংলাদেশের আগামী ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন এমনটিই বিশ্বাস করেন মাশরাফী।
মাহমুদউল্লাহর বিশ্বকাপ খেলার সম্ভাবনা সম্পর্কে মাশরাফী বলেন, ‘আমার কাছে মনে হয়, ও (মাহমুদউল্লাহ) বিশ্বকাপের ইকুয়েশনে থাকবে। ওর হয়তো কোনো না কোনো ধাপে গিয়ে খেলার প্রয়োজন আছে। টিম ম্যানেজমেন্ট (তাকে) নিয়ে যাবে চিন্তা করে, এই সুযোগটা যেন ও পায়।’
.png)
মাহমুদউল্লাহর দলে ফেরার সম্ভাবনাও দেখছেন মাশরাফী, ‘রিয়াদ রান করা শুরু করেছে, ও যদি চলে আসে তাহলে অপশন বাড়বে। এটা খারাপ কিছু না। যদি তারা বলে ফেলত রিয়াদকে আমরা কোনোভাবে ইকুয়েশনে আনবই না, তাহলে একটা মন্তব্য করা যেত।’