ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো বাফুফের জরুরি সভা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ১৪ এপ্রিল ২০২৩
আবারো বাফুফের জরুরি সভা 
ছবি: সংগৃহীত

বাফুফের জরুরি নির্বাহী সভা ছিল বুধবার। সেই সভা শেষ হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই আরেকটি জরুরি সভা ডেকে ফেডারেশন। আগামীকাল শনিবার বিকেলে নারী ফ্রঞ্চাইজ লিগ নিয়ে জরুরি সভা করবে বাফুফে।  

সাবিনাদের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমার না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে বাফুফে বড় ধাক্কা খেয়েছে। ক্রীড়াঙ্গন ছাপিয়ে এই ইস্যু সংসদ পর্যন্ত গড়িয়েছে। 

সেই আলোচনায় এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেডারেশন নির্বাহী কমিটির সভা না ডেকে কিভাবে নিল সেই প্রশ্ন উঠে আসছে বারবার। সেই সমালোচনা থেকে বাফুফে এখন তিন দিনের ব্যবধানে দুই বার জরুরি সভা আহ্বান করল। 

Advertisement

বুধবারের জরুরি সভায় নারী ফুটবল দলের এই বছরের সুচি এবং বাজেট নিয়ে আলোচনা হয়। আগামীকালের সভা হবে নারী ফ্রঞ্চাইজ লিগের অনুমোদন নেয়া উপলক্ষে। নারী ফ্রঞ্চাইজ লিগের লোগো, দল সংখ্যা প্রায় সব কিছুই চূড়ান্ত। শেষ মুহূর্তে এসে এখন নির্বাহী কমিটির অনুমোদন নেবে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!