ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিদের সাবেক কোচকে দেখা যাবে ব্রাজিলে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ১৫ এপ্রিল ২০২৩
মেসিদের সাবেক কোচকে দেখা যাবে ব্রাজিলে 
ছবি: সংগৃহীত

এক সময় লিওনেল মেসিদের ডাগআউট সামলিয়েছেন। কয়দিন আগে লা লিগায় টানা ব্যর্থতার কারণে স্প্যানিশ ক্লাব সেভিয়ার দায়িত্ব ছাড়েন। সেখানে দায়িত্ব ছাড়ার এক মাসের মাথায় এবার যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। এটি মেসিদের সাবেক কোচ জর্জ সাম্পাওলি।  

শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৩ বছর বয়সী সাম্পাওলিকে নিয়োগ দেওয়া হয়েছে। ফ্ল্যামেঙ্গো কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়ন দল।

এর আগে টানা ৭ ম্যাচের চারটিতে সেভিয়ার হারের পর ২১ মার্চ সাম্পাওলিকে ছাটাই করে দেওয়া হয়। ২০২৪ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও স্পেনের ক্লাবটিতে তার স্থায়িত্ব হয় মাত্র পাঁচ মাস। 

Advertisement

২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি, তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা।

এখন পর্যন্ত কোচিংয়ে প্রায় ৩২ বছরের ক্যারিয়ার গড়েছেন তিনি। এর ভেতর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!