ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিংকুকে নিয়ে শেবাগের চাঞ্চল্যকর মন্তব্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৫ এপ্রিল ২০২৩
রিংকুকে নিয়ে শেবাগের চাঞ্চল্যকর মন্তব্য
ছবি- ডেইলি বাংলাদেশ

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিংকু সিং। গত দুই ম্যাচে চোখ ধাধানো পারফরম্যান্স করেছেন তিনি। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা বনে গেছেন এ ব্যাটার।

রিংকুর অবিশ্বাস্য ইনিংসটি নিয়ে মন্তব্য করেছেন অনেকেই। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতের সাবেক তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগ।

তিনি বলেন, ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। রিংকুও আগামী দিনে এটা আর করতে পারবে না। এই রেকর্ড হয়তো এক দিন ভেঙে যাবে। কিন্তু রিংকু কোনো দিন এক ওভারে ছয় ছক্কা মেরে নিজের রেকর্ড ভাঙতে পারবে না। এমন ইনিংস খেলার জন্য ভাগ্য লাগে।

Advertisement

শেবাগ আরো বলেন, ‘ওই ওভারটা যদি আলজারি জোসেফ করত তা হলে রিংকুও হয়তো জানে যে, ও জেতাতে পারত না। নেটে ইয়াশ দয়ালকে অনেক বার খেলেছে রিংকু। তাই ও পরিকল্পনা করে নিতে পেরেছিল।’

শুক্রবার হায়দরাবাদের বিপক্ষেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রিংকু। এ ম্যাচেও অর্ধশতক তুলে নিয়েছেন এ ব্যাটার।

বিষয়টি নিয়ে শেবাগ বলেন, ‘একটা বিশ্বাস রয়েছে যে, রিংকু ক্রিজে থাকলে কলকাতার আশা রয়েছে। যে সময় ধোনি ম্যাচ শেষ করত, সেই সময় একটা বিশ্বাস ছিল যে, ধোনি ক্রিজে থাকা মানে আশা রয়েছে ম্যাচ জেতার। ৯০-এর দশকে যেমন শচিন টেন্ডুলকরকে নিয়ে এই বিশ্বাস ছিল। একই জিনিস এখন কেকেআরে রিংকুকে নিয়ে হয়েছে। এর আগে এমনটা হত আন্দ্রে রাসেলকে নিয়ে।’
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!