শনিবার বিকেলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। এ ম্যাচে নির্ধারিত ওভারে ১৭৪ রান করে ব্যাঙ্গালুরুর ব্যাটাররা।
এ ম্যাচে তিন ওভারেই খরচে বোলিং করেন মুস্তাফিজ। ওভারপ্রতি ১৩.৬৬ রান খরচ করে দিয়েছেন ৪১।
.png)
টাইগার পেসারের এমন বাজে বোলিংয়ের দিনে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে দিল্লিকে করতে হবে ১৭৫।
ব্যাঙ্গালুরুর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। আরো একবার বিরাট কোহলি আর ফ্যাফ ডু প্লেসি ভালো সূচনা এনে দেয় ব্যাঙ্গালুরুকে। ২৮ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪২ রান। ১৬ বলে ২২ করে আউট হন ডু প্লেসি।
তবে বিরাট কোহলি তুলে নেন দারুণ এক হাফসেঞ্চুরি। ৩৪ বলে ৬ চার আর ১ ছক্কায় ৫০ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর মহিপাল লমরর ১৮ বলে ২৬ আর গ্লেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৪ রানের দুটি ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দিয়ে যান। শেষদিকে শাহবাজ আহমেদ ১২ বলে করেন অপরাজিত ২০।
দিল্লির হয়ে মিচেল মার্শ আর কুলদ্বীপ যাদব নেন দুটি করে উইকেট।