আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৬ মিনিটে রবসন রবিনহোর ফ্রি-কিক ঠেকিয়ে দেন ফর্টিস গোলরক্ষক মিতুল মার্মা। ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে সুবর্ণ সুযোগ পেয়েছিল ফর্টিস। পা ওমর বাবুর বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁইয়ে গোলের দেখা পেয়েই যাচ্ছিলেন গায়রা জুফ। কিন্তু প্রায় গোললাইন থেকে সেটা কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন বিশ্বনাথ ঘোষ।
৩৩ মিনিটে এগিয়ে যায় কিংস (১-০)। ফ্রি-কিক থেকে রবসনের মাটি কামড়ানো শট মানবদেয়াল ভেদ করে খুঁজে নেয় জালের ঠিকানা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফর্টিস গোলরক্ষক বক্সের মধ্যে দরিয়েলতনকে ফাউল করলে পেনাল্টি পায় কিংস। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে কোনো ভুল করেননি অধিনায়ক রবসন (২-০)। লিড রেখে বিরতি যায় কিংস।
বিরতির পর খেরার ৫৯ মিনিটে মিগেল ফিরেরার ফ্রি কিক থেকে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান দোরিয়েলতন (৩-০)। ৭০ মিনিটে বাঁ প্রান্ত থেকে রবসনের ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি (৪-০)। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফর্টিসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জুফ। তাতেই স্কোরলাইন দাড়ায় (৪-১)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
.png)
১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরো মজবুত করল কিংস। অন্যদিকে ২ জয়, ৬ ড্র ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ফর্টিস।