[ খেলা ]
ব্রাইটনের কাছে চেলসির হার
ছবি: সংগ্রহীত
প্রিমিয়ার লিগের অঘটনের শিকার হল চেলসি। ঘরের মাঠে ব্রাইটনের কাছে হার দেখেছে দলটি। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে দলটি। এই নিয় সব প্রতিযোগিতা মিলিয়ে স্টাম্পফোর্ডের ক্লাবটি ছয় ম্যাচ জয়হীন থাকল।
গতকাল চেলসি ঘরের মাঠে খেলার ১৩ মিনিটে এগিয়ে যায়। মিখাইলো মুদরিচের সহায়তায় গোল করেন ইংলিশ মিডফিল্ডার গ্যালাঘার (১-০)। খেলার ৪২ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। গোল করেন ওয়েলবেক (১-১)। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ম্যাচের রঙ বদলে দেয় ব্রাইটন( ২-১)। ৩০ গজের বেশি দূর থেকে জোরালো শটে গোল করেন প্যারাগুয়ান ফরোয়ার্ড এনকিসো। যে গোলটি আর শেষ পর্যন্ত শোধ করতে পারেনি চেলসি।
টেবিলে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চেলসি এখন ১১ নম্বরে। ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে নম্বরে রয়েছে ব্রাইটন।
.png)
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম। ২-২ ফলে সমতায় থাকা ম্যাচে ৯৫তম মিনিটে বোর্নমাউথকে জয়সূচক গোল এনে দেন দিঙ্গো ওতারা। হারের পরে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহাম রয়েছে পাঁচ নম্বরে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!