আইপিএলের ১৬তম আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে দিল্লি। এর মধ্যে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি ওয়ার্নার-মুস্তাফিজরা। দলের এমন হতশ্রী অবস্থার জন্য পন্টিংয়ের দিকেই আঙুল তুলেছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সাবেক সফল ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।
শনিবার পাঞ্জাব কিংসের কাছে দিল্লির পরাজয়ের পর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে আলাপচারিতায় শেবাগ সরাসরিই প্রশ্নবিদ্ধ করলেন পন্টিংয়ের কোচিংকে।
.png)
তিনি বলেন, ‘একটা দল যখন জেতে, তখন কোচকে কৃতিত্ব দেওয়ায় হয়। কাজেই দল হারলে দায়ভারও তারই নেয়া উচিত। আমরা অনেকবারই বলেছি যে, এই দলের কোচ হিসেবে পন্টিং অসাধারণ কাজ করেছে। তার কোচিংয় দিল্লি ফাইনাল খেলেছে, প্রায় প্রতি মৌসুমেই প্লে অফ খেলেছে। সব কৃতিত্বই সে পেয়েছে। এখন তাকে ব্যর্থতার দায়ও নিতে হবে।’
তার কথায়, এটা ভারতীয় দল নয় যে দল জিতলে সমস্ত কৃতিত্ব নিয়ে দল হারার পর অন্য কাউকে দোষ দেওয়া যাবে। আইপিএল দলে সত্যি বলতে কোচের ভূমিকা শূন্য। কোচের সবচেয়ে বড় দায়িত্ব এখানে ম্যান-ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানো।
শেবাগের ধারণা, দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর কোনো পথ আপাতত দিল্লির টিম ম্যানেজমেন্ট বের করতে পারছে না।
তিনি আরো বলেন, ‘দিনশেষে, কোচকে তখনই ভালো মনে হয়, যখন দল পারফর্ম করে। দিল্লি এবার তা একটুও করতে পারেনি। আমার মনে হয়, দিল্লি দলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে, সংশ্লিষ্টরা এখন দ্বিধায় পড়ে গেছে যে ভাগ্য ফেরানোর জন্য কী করা প্রয়োজন।