রোববার আবাহনীর কোচ এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন সূচি পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবছেন তারা। আর আজ এই সূচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনও আমরা দেখিনি। এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডার আর স্পেস আছে তাতে খুবই কঠিন কাজ।’
.png)
তিনি আরো বলেন ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কিনা। জাতীয় ক্রিকেটার ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ওইটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি সরানো যাবে না।’-