[ খেলা ]
লিডসকে উড়িয়ে দিল লিভারপুল
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে লিভারপুল। সোমবার দিবাগত রাতে (১৭ এপ্রিল) লিডস ইউনাইটেডকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোটা। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটাল ইয়োহেন ক্লপের শিষ্যরা।
লিডসের মাঠে প্রথম গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। দারুণ এক গোলে দলকে লিড এনে দেন গাকপো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অল রেডরা।
বিরতির পর আরও চারবার প্রতিপক্ষের জাল বলে পাঠায় সালাহ-নুনেজরা। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোটা। অন্য গোলটি আসে নুনেজের পা থেকে। লিডস ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন ফরওয়ার্ড সিনিসতেরা।
.png)
এমন দাপুটে ফেরার পরও পয়েন্ট তালিকার সেই আট নম্বরেই থাকল লিভারপুল। ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট তাদের। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান নয়। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!