গুরুতর আহত অবস্থায় হিঙ্গনিকারকে হাসপাতালে নেয়া হয়েছে। হাতে বেশ বড়সড় আঘাত পেয়েছেন তিনি। একটা অপারেশনও করা লাগবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের আরেক পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু।
প্রবীন হিঙ্গনিকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে আছেন। ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি বিসিবির সঙ্গে কাজ করছেন। এর আগে ভারতেও পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
.png)