বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরাহ পালনের একটি ছবি শেয়ার করেছেন মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি। যেখানে দেখা যায়, স্ত্রী, দুই মেয়ে ও ছেলে সন্তানকে নিয়ে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন ম্যাশ।
ছবিটির ক্যাপশনে মাশরাফীর স্ত্রী লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ।’
.png)
এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী। আজকের ছবিতে দেখা যায় মাশরাফীর সাথে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফীর বন্ধু আসিফ রেজাও আছেন। হজ পালন শেষে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফী খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফীর নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ।
ঈদের পর আগামী পহেলা মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফীর দেশে ফেরার কথা রয়েছে।