ইতিহাদ স্টেডিয়ামের উত্তর দিকের স্ট্যান্ড সম্প্রসারণের মাধ্যমে দর্শক ধারণক্ষমতা ৫৩ হাজার ৪০০ থেকে ৬০ হাজারে বাড়াতে চায় ম্যানসিটি। এছাড়াও প্রস্তাবের মধ্যে রয়েছে একটি স্কাই বার, যেখান থেকে মাঠ দেখা যাবে।
সিটি কাউন্সিলের কাছে আবেদনে একসঙ্গে ৩ হাজার জন ধারণক্ষমতার ফ্যান জোন, ক্লাবের নতুন একটি দোকান ও জাদুঘর এবং ৪০০ শয্যার হোটেলের প্রস্তাবও রাখা হয়েছে। সিটি জানিয়েছে যে, প্রকল্পটি বাস্তবায়ন হতে তিন বছর সময় লাগবে।
.png)
২০০২ সালে কমনওয়েলথ গেমসের জন্য ইতিহাদ স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। ২০০৩ সাল থেকে তা সিটির ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালে ৬ হাজার আসন সম্প্রসারণ করা হয়েছিল ইতিহাদে। ধারণক্ষমতার দিক থেকে এটি এখন প্রিমিয়ার লিগের স্টেডিয়ামগুলোর মধ্যে পঞ্চম।