ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুভেন্টাসকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ২৭ এপ্রিল ২০২৩
জুভেন্টাসকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার
ছবি- সংগৃহীত

ইতালিয়ান কাপের প্রথম লেগে টানটান উত্তেজনায় শেষ হয়েছিল জুভেন্টাস-ইন্টারের লড়াই। তবে দ্বিতীয় লেগে ইতালির দুই সেরা দলের লড়াইটা সেভাবে জমেনি। কেননা সেমি ফাইনালে দ্বিতীয় দেখায় জুভেন্টাসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মার্টিনেজরা।

এর মধ্য দিয়ে ইতালিয়ান কাপে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন দল জুভেন্টাসকে হারিয়ে মুকুট ধরে রাখার পথে এগিয়ে গেল ফিলিপে ইনজাগির দল।

বুধবার রাতে সান সিরোয় ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইন্টার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের মঞ্চে উঠল শিরোপাধারীরা।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে দুই দলই প্রায় সমানে সমান। আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ইন্টার। পাঁচ শটের মাত্র দুইটি লক্ষে রেখে একটি গোলও তুলে নেয় তারা। 

অন্যদিক জুভেন্টাসের দুই শটের একটি ছিল লক্ষ্যে। পঞ্চাদশ মিনিটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে ইন্টার। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো। 

এরপর ২১তম মিনিটে লাউতারো মার্টিনেজের নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। একটু পর ডি মারিয়ার হেড অল্পের জন্য পারেনি জুভেন্টাসকে সমতায় ফেরাতে। ৩৪তম মিনিটে ফিলিপ কস্তিচের জোরাল শট ঝাঁপিয়ে পড়ে আটকে ইন্টারের ত্রাতা গোলরক্ষক।

বিরতির পরও জুভেন্টাসের খেলায় গতি ফেরেনি। ইন্টার মনোযোগী হয় এগিয়ে থাকা গোল আগলে রাখতে। অবশ্য ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণের ভালো সম্ভাবনা তৈরি করেছিল ইন্টার। হেনরিক মিখিতারিয়ানের গতিময় ভলি আটকান গোলরক্ষক, কিন্তু তাতে আটকায়নি ইন্টারের জয়োৎসব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!