ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামবে টটেনহ্যাম-ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ২৭ এপ্রিল ২০২৩
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামবে টটেনহ্যাম-ইউনাইটেড
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে গেছে আগেই। এখন শুধু বাকি রয়েছে নিয়ম রক্ষার ম্যাচ। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে আজকের ম্যাচে জিততে হবে দু’দলকেই। 

এমন কঠিন সমীকরণের ম্যাচে বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সোয়া একটায়।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেড ডেভিলসদের কোচ টেন হাগ বলেন, ‘টটেনহ্যাম শেষ ম্যাচে যেভাবে হেরেছে সেটা দুর্ঘটনা। ওই ম্যাচ দিয়ে তাদের বিচার করলে ভুল করবেন। আমরা তাদের সমীহের চোখেই দেখছি। ছেলেদের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না। তবে আশাবাদী আমরা শেষ ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখব।’

Advertisement

তিনি আরো বলেন, ‘কেইনকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে, তবে সেটা এখানে আমি বলব না। তার মতো ফুবটবলার প্রতিপক্ষে থাকলে, ম্যাচ সবসময়ই কঠিন।’

অবশ্য টটেনহ্যাম আছে আলাদা এক যন্ত্রণা নিয়ে। শেষ ম্যাচে নিউক্যাসলের কাছে আধা ডজন গোল হজম করে আত্মবিশ্বাস শব্দটা উচ্চারণ করার সাহসও পাচ্ছে না তারা। কোচ বরখাস্ত হয়ে এসেছেন নতুন মানুষ, কিন্তু দলকে চাঙা করতে হিমশিম খাওয়ার উপক্রম অন্তর্বর্তীকালীন কোচ ম্যাসনের।

তবে পুরনোকে মনে রেখে সামনে এগিয়ে যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে চান না নতুন বস। তার পরিষ্কার বার্তা, অতীত ঝেড়ে ফেলে নামতে হবে ঘরের মাঠে।

হটস্পার্সদের কোচ রায়ান ম্যাসন বলেন, ‘আমি জানি, সবাই আপনারা নিউক্যাসল ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছেন। কিন্তু আমার এ বিষয়ে একটুও আগ্রহ নেই। আমি সামনের দিকে তাকাতে চাই। এখনো মৌসুমের অনেকটা বাকি। আমাদের টার্গেট চারের মধ্যে থেকে শেষ করা। পেছনে কি হয়েছে সেটা ভাবতে থাকলে, আমি আগাতে পারব না। প্রতিপক্ষ হিসেবে ম্যানইউ খুবই শক্তিশালী। তবে তারাও খুব ভালো ছন্দে নেই, এটা হয়তো আমার জন্য ইতিবাচক।’

উল্লেখ্য, মুখোমুখি দেখার লড়াইয়ে বেশ এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত ১৬৯ ম্যাচের দেখায় রেড ডেভিলদের জয় ৯০ ম্যাচে। স্পারর্সা জিতেছে ৩৯টিতে। আর ড্র হয়েছে ৪০ ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!