ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারীঘটিত কাণ্ডে বিপাকে মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ২৭ এপ্রিল ২০২৩
নারীঘটিত কাণ্ডে বিপাকে মুস্তাফিজরা
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। সব ছাপিয়ে যখন ছন্দে ফিরেছে দলটি, তখনই তুমুল বিতর্কের মুখে পড়েছে দিল্লি। মূলত নারীঘটিত কাণ্ডে বিপাকে পড়েছেন মুস্তাফিজরা।

জানা গেছে, দলের একটি পার্টিতে এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছেন দিল্লির এক ক্রিকেটার। ওই নারী বা ক্রিকেটার কারো নামই প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু এই ঘটনার পর দিল্লি দলে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

কবে বা কোনে সময়ে ওই ঘটনা ঘটেছে তা নিয়েও কেউ মুখ খুলতে রাজি হচ্ছেন না। বিষয়টিকে অত্যন্ত গোপনীয়তার মোড়কে রাখা হয়েছে। কিন্তু শৃঙ্খলাবিধি জারি করার ব্যাপারটিকে গোপনে রাখা যায়নি।

Advertisement

জানা যায়, যে ক্রিকেটার এই কাণ্ড ঘটিয়েছে, তাকে নিয়ে দলের বাকিরা বিরক্ত। তিনি দেশি না বিদেশি তা জানা যায়নি। কিন্তু ওই ক্রিকেটারের জন্যে বাকিদের সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে কলকাতাকে ঘরের মাঠে হারানোর পর হায়দরাবাদকে হারিয়েছে দিল্লি। আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। সৌরভ গাঙ্গুলি টানা পাঁচ হারের পর জানিয়েছিলেন, বাকি সবকয়টি ম্যাচে দিল্লির জেতার ক্ষমতা রয়েছে। সে দিকেই এগোচ্ছে ডেভিড ওয়ার্নারের দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!