ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল থেকে রোহিতকে বিরতি নেয়ার পরামর্শ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ২৭ এপ্রিল ২০২৩
আইপিএল থেকে রোহিতকে বিরতি নেয়ার পরামর্শ
রোহিত শর্মা

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার ১৬তম আসরে রেকর্ড ৫বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে সেরা ছন্দে দেখা যায়নি। ছন্দে নেই দলটির অধিনায়ক রোহিত শর্মাও। এ অবস্থায় তাকে আইপিএল থেকে বিরতি নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গত আসরে রোহিত শর্মার দল পয়েন্ট টেবিলের ১০ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছিল মুম্বাই। চলতি আইপিলে মুম্বাই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। 

এ পরিস্থিতিতে আইপিএলের ব্রডকাস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ব্যাটিং অর্ডারে (মুম্বাই ইন্ডিয়ান্সের) আমি কিছু পরিবর্তন দেখতে চাই। একইসঙ্গে আমার মনে হয় রোহিত শর্মার উচিত বিশ্রাম নিয়ে নিজেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি করা। 

Advertisement

এরপর তিনি বলেন, বিরতি নিয়ে রোহিত আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে ফিরে খেলুক। আমার মনে হয় এখন তার দরকার বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ওঠা। তাকে কিছুটা বিধ্বস্ত বলে মনে হচ্ছে। আমার ধারণা ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বেশি ভাবছে।

গাভাস্কার আরো বলেন, আমার মনে হয় সে বিশ্রাম নিয়ে আইপিএের শেষ কয়েকটি ম্যাচ খেলতে ফিরে আসুক। তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজের ছন্দ খুঁজে পেতে পারে।

একইসঙ্গে গাভাস্কার বলেন, একমাত্র কোনো অলৌকিক ঘটনা হলে তবেই এবারের প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স পৌঁছাতে পারবে। শেষ চারে পৌঁছাতে হলে ওদের কিছু চমকপ্রদ ক্রিকেট খেলতে হবে এবং ব্যাট ও বলে দুই বিভাগেই উন্নতি করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!