ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অর্জুনকে কার সঙ্গে তুলনা করলেন ডুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২৮ এপ্রিল ২০২৩
অর্জুনকে কার সঙ্গে তুলনা করলেন ডুল
অর্জুন টেন্ডুলকার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয়েছে অর্জুন টেন্ডুলকারের। নিজের অভিষেক ম্যাচে আহামরি কিছু করতে না পারলেও ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছেন শচীনপুত্র। তার উন্নতির বিষয়টি নজর এড়ায়নি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুলের।

নতুন বলে অর্জুন টেন্ডুলকারের প্রশংসা করলেও তার ডেথ ওভারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডুল। তার মতে, ‘অর্জুন নতুন বলে দুর্দান্ত। তবে ডেথ ওভারে তার কার্যকারিতায় যথেষ্ট ঘাটতি রয়েছে।’

প্রথম দুই ম্যাচে ভালো করা অর্জুনকে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেদিন মাত্র ৩ ওভারে ৪৮ রান খরচ করে প্রভশিমরান সিংয়ের উইকেট নিয়েছিলেন। যেখানে স্যাম কুরান ও হারপ্রীত সিংয়ের বিপক্ষে ১৬তম ওভারে ৩১ রান দিয়েছিলেন বাঁহাতি এই পেসার।

Advertisement

পরের ম্যাচে গুজরাট টাইটান্সের সঙ্গে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন অর্জুন। পাওয়ার প্লেতে ভালো করলেও ডেথ ওভারে নিজেকে মেলে ধরা হচ্ছে না তার। যার ফলে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে অর্জুনের পাশে দাঁড়িয়েছেন ডুল। 

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডুল বলেন, ‘একটা ম্যাচে খারাপ করার পর একজন তরুণকে আপনি কেবল ছুঁড়েই ফেলতেই পারেন। কারণ সে ভালো কাজ করেছে। আমার মনে হয় না সব সততার সঙ্গে এবং রোহিত জানে সে (অর্জুন) এখনো ডেথ বোলার হয়ে উঠতে পারেননি।’

বোল্ট ও চাহারের সঙ্গে তুলনা করে ডুল আরো বলেন, ‘আমার মনে হয় সে অনেকটা ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের মতো যে শুরুর দিকে দুই কিংবা তিন ওভারে সুইং দিতে পারবে। কিন্তু আপনি এটা পরে ভুলে যাবেন। ইনিংসের শেষ দিকে বোলিং করার মতো সে এখনও অভিজ্ঞ নয়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!