ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যর্থতার দায়ে রোনালদোর ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ২৮ এপ্রিল ২০২৩
ব্যর্থতার দায়ে রোনালদোর ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ শেষে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল নাসর। তাকে দলে নিয়েও মাঠের পারফরম্যান্সে বড় কিছু করে দেখাতে পারেনি ক্লাবটি। উল্টো সুপার কাপ থেকে এরই মধ্যে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

সৌদি প্রো লিগের শীর্ষস্থানও দখলে নেই ক্লাবটির। চলতি মৌসুমে দলটির কোনো শিরোপা জয়ের সম্ভাবনাও খুবই কম। এ অবস্থায় গুঞ্জন উঠেছে, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন আল নাসরের প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মার।

ইউরোপ থেকে মরুর দেশে রোনালদোকে উড়িয়ে আনার পেছনে বড় ভূমিকা রাখেন আল-মুয়াম্মার। ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো সন্তোষজনক পারফরম্যান্স করলেও দল হিসেবে ভালো করতে পারেনি আল নাসর।

Advertisement

দলের বাজে ফর্মের কারণে সপ্তাহখানেক আগে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর। গত কয়েক ম্যাচ ধরে রোনালদোও মাঠের বাইরের নানা কর্মকান্ডে হয়েছেন বিতর্কিত। এরই মধ্যে খবর, আল নাসরের প্রেসিডেন্ট সৌদি ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্লাবটির বর্তমান পরিচালকদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

তার পদত্যাগপত্র গ্রহণ করলে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নতুন সভাপতি পেতে পারে সৌদি ক্লাবটি। সবমিলিয়ে রোনালদোকে দলে নিয়েও আল নাসর যে খুব বেশি স্বস্তিতে নেই সেটি আবারো প্রমাণিত হলো। সূত্র: গোল ডটকম

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!