[ খেলা ]
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হতেই অবাক কাণ্ড, বন্ধ খেলা!
ফাইল ছবি
পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘটেছে অবাক এক কাণ্ড। ম্যাচ শুরুর প্রথম ওভার পর হঠাৎ একটা বিষয়ে আম্পায়ার আলিম দারের সন্দেহ তৈরি হয়। পরে দেখা যায় তার সেই সন্দেহই সত্যি হয়েছে।
পাকিস্তানের ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে শনিবার (২৯ এপ্রিল) শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এদিন ম্যাচের প্রথম ওভার শেষে আম্পায়ার আলিম দার বুঝতে পারেন ৩০ গজ সার্কেলের মাপ ঠিক নেই। তখনই অন্যদের সহযোগিতা নিয়ে সেই মাপ ঠিক করেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে উইকেট বদল করা হলেও ত্রিশ গজের যে মাপ সেটিতে ভুলবশত আর পরিবর্তন আনা হয়নি। বিষয়টি ঠিক করার কারণে খেলা বন্ধ ছিল ৬ মিনিটের মতো। এ ঘটনায় এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
.png)
উল্লেখ্য, ঘরের মাঠে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা। এর আগে, ৫ ম্যাচের টি-২০ সিরিজ ২-২ সমতায় নিষ্পত্তি হয়।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!