২০২০ সালে ইউনাইটেডের যুব দলে যোগ দেন গার্নাচো। ২০২১ সালে রেড ডেভিলদের যুব কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন গার্নাচো।
২০২২ সালে ইউনাইটেডের মূল দলে সুযোগ পান এ আর্জেন্টাইন। গত মৌসুমে ইউনাইটেডের মূল দলের হয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পান গার্নাচো। কোন গোল করতে পারেননি তিনি।
.png)
চলমান মৌসুমে ইউনাইটেডের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য গার্নাচো। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে চার গোল করেছেন এবং পাঁচ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।