ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জর্জিনার সঙ্গে সম্পর্কে অবনতি, যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২ মে ২০২৩
জর্জিনার সঙ্গে সম্পর্কে অবনতি, যা বললেন রোনালদো
বান্ধবীর সঙ্গে রোনালদো

কিছুদিন আগেই গুঞ্জন ছড়ায়, জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সুখী নন ক্রিস্টিয়ানো রোনালদো। বেশির ভাগ গুঞ্জনের ক্ষেত্রে প্রকাশ্যে কিছু না বললেও এবার আর চুপ করে থাকেননি রোনালদোর সঙ্গী। আর্জেন্টাইন বংশোদ্ভুত এই স্প্যানিশ মডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক আগের মতোই আছে।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীর সঙ্গে ছবি দিয়ে রোনালদোও জানালেন, তাদের সম্পর্কে কোনো ফাটল ধরেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের হাতেই রয়েছে পানীয়। একে অপরকে চুমু খাচ্ছেন তারা। ক্যাপশনে লেখা, ‘ভালবাসার উদযাপন।’

এই ছবি দিয়েই হয়তো সব জল্পনার অবসান করতে চাইলেন এই পর্তুগীজ তারকা। বুঝিয়ে দিলেন, একসঙ্গেই রয়েছেন তারা। এর আগে রোনালদোর সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জনকে উড়িয়ে দিতে কিছুদিন আগে ইনস্টাগ্রামের দ্বারস্থ হয়েছিলেন জর্জিনা।

Advertisement

সে সময় রাতের আকাশের একটি ছবি পোস্ট করে সঙ্গে গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছিলেন জর্জিনা। মার্কিন সংগীতশিল্পী রোমিও সান্তোসের ‘ইফ আই ডাই’ গান থেকে নেয়া কথাগুলো এ রকম—পরশ্রীকাতরদের কাজ গুজব তৈরি করা, রটনাকারীরা সেটা ছড়িয়ে দেয় আর বোকারা সেটা বিশ্বাস করে।

এদিকে সম্প্রতি নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে ‘আমি জর্জিনা’ সিরিজের দ্বিতীয় অংশ। এখানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা প্রসঙ্গ সামনে এনেছেন জর্জিনা। সিরিজটি ঘিরে রোনালদো–জর্জিনার মধ্যে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করে ‘এল ফুতবোলেরো’। বলা হয়, দুজনের মধ্যে সবকিছু ‘ঠিকঠাক নেই’। 

এরপর স্প্যানিশ টিকটক তারকা অ্যাবেল প্লানেলেস একটি ঘটনা সামনে আনলে গুঞ্জন আরও ডালপালা ছড়ায়। অ্যাবেল জানান, কিছুদিন আগে ব্যক্তিগত বিমানে ওঠার সময় রোনালদো–জর্জিনার মধ্যে তর্কাতর্কি হয়েছে। ঘটনার সময় আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

এসব নিয়ে স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়ও। রোনালদোর সঙ্গে ‘সুখী নন’ জর্জিনা—এমন খবর পছন্দ হয়নি জর্জিনার। মানুষের মধ্যে জল্পনাকল্পনা বাড়ুক, তা–ও চাননি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!