[ খেলা ]
সাফ আয়োজন করবে না নেপাল
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলা হয় সাফ চ্যাম্পিয়নশিপকে। জুলাইয়ে সাফ অ-১৯ টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল নেপালের। তবে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজনে হিমালয়ের দেশটি অপারগতা জানিয়েছে।
আজ (২ মার্চ) মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভা হয়। কমিটির সভাপতি আতাউর রহমান মানিক সভা শেষে নেপালের সাফ আয়োজনে অপারগতার বিষয়ে জানান।
কোন দেশে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। সাফ পরে আয়োজকের নাম জানাবে।
.png)
আতাউর রহমান মানিক আরও জানান, সেপ্টেম্বরে ভুটানে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি চূড়ান্ত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!