ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুখবর পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ৩ মে ২০২৩
সুখবর পেলেন সাকিব
সাকিব আল হাসান

বাংলাদেশ দল ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে সর্বশেষ ওয়ানডে। এবার আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। এর আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে টাইগার অলরাউন্ডারের একধাপ উন্নতি হয়েছে।

আজ (বুধবার) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। যেখানে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। দশম স্থান থেকে একধাপ এগিয়ে সাকিব এখন অবস্থান করছেন নবম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৩৬। 

বোলিং র‍্যাংকিংয়ে অবনমন হয়েছে পাক তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। দুই ধাপ পিছিয়ে তিনি রয়েছেন দশম স্থানে। যথারীতি শীর্ষে রয়েছেন অজি পেসার জস হ্যাজেলউড। এদিকে, অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে সাকিব আল হাসান।

Advertisement

ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন পাক ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি করে পাকিস্তানের জয়ের নায়ক ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে ২৮৯ রানের লক্ষ্য তাড়ায় ১ ছক্কা ও ১৩ চারে ১১৭ রানের ইনিংস খেলেন ফখর। দ্বিতীয় ম্যাচে আরও দারুণভাবে নিজেকে মেলে ধরেন এই বাঁহাতি। ৩৩৭ রানের লক্ষ্যে খেলেন ১৮০ রানের অপরাজিত ইনিংস। দুই ম্যাচেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এবার সেটিরই ছাপ দেখা গেল র‍্যাংকিংয়ে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!