বাংলাদেশ উইমেন সুপার লিগের মধ্য দিয়ে এবারই প্রথম ফিফা অনুমোদিত কোনো বলে বাংলা লেখা থাকছে। এই বল বাংলাদেশের উইমেন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
জানা গেছে, ‘অস্ত্র’ বলটি তৈরি করেছে ভারতের নিভিয়া স্পোর্টস। আর টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের ট্রফি বানানো হয়েছে ইংল্যান্ডে। ২২ ইঞ্চি ট্রফিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কপার, সিলভার এবং ১৮ ক্যারেট সোনা।
.png)
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কে স্পোর্টসের আয়োজনে ১৫ মে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কথা রয়েছে।
তবে বাফুফে সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক পিছিয়ে যেতে পারে লিগ। চার দল নিয়ে অনুষ্ঠেয় লিগের পোশাকি নাম বাংলাদেশ উইমেন সুপার লিগ।