ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দেশে ফিরলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ৩ মে ২০২৩
দেশে ফিরলেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সে উদ্দেশে এরই মধ্যে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

পারিবারিক কারণে ছুটিতে থাকা টাইগার ওপেনার লিটন দাসও বুধবার দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অধ্যায় শেষে দেশে ফিরলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ভারত থেকে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন মুস্তাফিজ। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের বিমান ধরবেন মুস্তাফিজ। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন লিটন দাস। লম্বা জার্নি শেষে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ১২টায় ইংল্যান্ডে পৌঁছান এ উইকেটরক্ষক-ব্যাটার।

দেশ ছাড়ার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজের ছবি শেয়ার করে ক্যাপশানে লিটন লিখেছেন, ‘ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

আয়ারল্যান্ড সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!