তবে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও, এমনটি করেছিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক ট্রেভর কার্সন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি স্বীকারও করেছেন তিনি।
মূলত মেয়ের জন্মদিনের উপহার কেনার জন্য টাকা জমিয়ে রেখেছিলেন কার্সন। কিন্তু সেই টাকা দিয়ে জুয়া খেলেন নর্দান আয়ারল্যান্ডের এই গোলরক্ষক।
.png)
সম্প্রতি বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে ২০০ পাউন্ড ছিল। নিউক্যাসল গিয়ে তাকে ভালো খাবার খাওয়ানো, তার জন্য ভালো উপহার কেনার জন্য তা ছিল যথেষ্ট।’
তিনি আরো বলেন, ‘আমার চিন্তা ছিল বাজি ধরে ২০০ পাউন্ড থেকে তা ১০০০ পাউন্ড বানাতে পারব। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে ২০০ পাউন্ডও শেষ হয়ে যায়। চার ঘণ্টায় নিউক্যাসল যাওয়ার মতো পয়সাও ছিল না। নিজের মেয়ের চেয়েও আমার জীবনে জুয়া বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’
এদিকে ২০২২ সালে স্কটল্যান্ডের সেন্ট মিরেন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্সন। সে সময় ৩০ হাজার পাউন্ডেরও (বাংলাদেশি ৪০ লাখ টাকা) বেশি টাকার জুয়া খেলেছিলেন এ গোলরক্ষক।