ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ৪ মে ২০২৩
যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ার‌ল্যান্ড ম্যাচ
ছবি- সংগৃহীত

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে এরই মধ্যে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছে গেছে টিম টাইগার্স। 

আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ ও ১৪ মে। আর শুক্রবার (৫ মে) আইরিশদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।

তবে ম্যাচ তিনটি বাংলাদেশ থেকে দর্শকরা টিভিতে দেখতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

Advertisement

মূলত ব্রডকাস্টিংয়ের দায়িত্ব থাকে স্বাগতিক বোর্ডের হাতে। জানা গেছে, একই সময় আইপিএলের স্বত্ব কিনে রাখায় আইরিশদের বিপক্ষে সিরিজ নিয়ে আগ্রহী নয় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো। এই সিরিজ সম্প্রচার নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ও জানতে চেয়েছি যে বাংলাদেশ অঞ্চলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে? তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাকে জানায়নি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জানতে পারব। তারা যদি ঠিক করতে পারে জানিয়ে দেব।’

নিজামউদ্দিন বলেন, ‘আপনাদের মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যেন খেলা দেখতে পারে। সেজন্য আমাদের জানতে চাওয়া, আমাদের তাদের সঙ্গে যোগাযোগ করা।’ 

টিভিতে খেলা না দেখালে বিকল্প হতে পারে আইসিসি টিভি। এ নিয়ে সিইও বলেন, ‘এটা ভিন্ন প্ল্যাটফর্ম এবং এটা আরেকটা বিকল্প। আমাদের জানতে চাওয়াটা মূলত টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে। আমরা জানতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!