অনুমতি না নিয়ে সৌদি আরবে পাড়ি দেওয়ায় মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। এ নিষেধাজ্ঞায় ফরাসি ক্লাবটির হয়ে মৌসুমের শেষ তিন ম্যাচ খেলা হচ্ছে না এলএম টেনের। আর তাতেই অনানুষ্ঠানিকভাবে মেসি-পিএজির সম্পর্কের শেষ দেখছেন অনেকেই।
এদিকে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম মেসি ও পিএসজির ‘লাভ ম্যারেজ’ বিচ্ছেদে গড়িয়েছে এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। মূলত এর পরপরই মেসির পিএসজি ছাড়ার গুঞ্জনের ডালপালা আরো মেলতে শুরু করেছে।
.png)
মেসি চলতি মৌসুম শেষে প্যারিসে থাকবেন না এটা এখন নিশ্চিত। তাহলে আগামী মৌসুমে কোথায় খেলবেন তিনি? সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাব তাকে মোটা অংকের বেতনের প্রস্তাব দিচ্ছে।
অথচ মেসির সাবেক ক্লাব বার্সেলোনা মনে করছে, ঘরেই ফিরবেন লিও। অর্থাৎ ক্যাম্প ন্যুতে দেখা যাবে তাকে এবং সেটা তাদের প্রস্তাবিত কম মূল্যেই!
লিওনেল মেসিকে পেতে বার্সেলোনা বছরে মাত্র ১৩ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে বলে সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে। বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে বছরে বেতনটা হতে পারে ২৫ মিলিয়ন ইউরো।
মেসি পিএসজি থেকে বছরে সব মিলিয়ে বেতন পান ১০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সা মেসিকে তার বর্তমান বেতনের ৭৫ শতাংশ কম বেতনে পাওয়ার আশা করছে। ওই বেতনে তিনি ঘরে ফিরতে রাজি হলে তার ও রর্বাট লেভানদোভস্কির বেতন হবে সমান।