তবে কোচ ক্রিস্তফ গালতিয়ের এখনও মনে করছেন নিষেধাজ্ঞা শেষে ক্লাবের হয়েই খেলে যাবেন তিনি। আগামী মাসেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তার আগে এত বড় নিষেধাজ্ঞা মেনে নিতে পারবেন কিনা তার সম্ভাবনা খুবই কম।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে চুক্তি শেষেই ক্লাব ছাড়বেন তিনি। সবমিলিয়ে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক নড়েবড়ে অবস্থায় রয়েছে। এতকিছুর পরও নিষেধাজ্ঞা শেষে ক্লাবের হয়ে আর্জেন্টাইন তারকা খেলবেন বলে আশাবাদ গালতিয়েরের।
.png)
মেসির যখন দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষ হবে তখন পিএসজির চলতি মৌসুমের আর বাকি থাকবে মাত্র তিন ম্যাচ। লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে অক্সেরে, স্ত্রার্সবুর্গ ও ক্লেরমন্তের। এই তিন ম্যাচেই মেসিকে পাবেন বলে ফরাসি সংবাদমাদ্যম ‘আরএমসি স্পোর্ত’কে জানান পিএসজি কোচ।
এদিকে মঙ্গলবার (২ মে) ঘোষণা করা এই নিষেধাজ্ঞার আগে থেকেই পিএসজির সঙ্গে যোগাযোগ বন্ধ করে রেখেছেন মেসি।
রোববার (৩০ এপ্রিল) ইনস্টাগ্রামে সৌদি আরবকে নিয়ে একটি প্রচারমূলক পোস্ট করেন মেসি। একইসঙ্গে সৌদিকে ভ্রমণের বেশ কয়েকটি ফটোও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেদিন থেকেই মূলত ক্লাবের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।