ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কম্বোডিয়ায় যাচ্ছেন জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৫, ৭ মে ২০২৩
কম্বোডিয়ায় যাচ্ছেন জামাল ভূঁইয়ারা
ছবি- সংগৃহীত

আগামী ২১ জুন থেকে ভারতের মাটিতে পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আপাতত সেটি হচ্ছে না।

তবে সৌদি সফর বাতিল হলেও আগামী ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। ফিফা উইন্ডোতে এ ম্যাচটি খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবে ৩ জুন। এর পরদিন থেকে আবাসিক ক্যাম্প শুরু করবেন জামাল-তারিকরা। তাদের অনুশীলন হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

জানা গেছে, বালাদেশ দল কম্বোডিয়া যাবে ম্যাচের ৩-৪ দিন আগে। ম্যাচ খেলে কম্বোডিয়া থেকেই ব্যাঙ্গালুরুতে চলে যাবেন জামাল ভূঁইয়ারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!