আজ সোমবার হঠাৎ করেই পিএসজির ভেরিফায়েড ফেসবুক পেইজে মেসির অনুশীলনের ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই সোমবার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’
এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করে নিল পিএসজি? কোনো আনুষ্ঠানিক ঘোষণা এই রিপোর্ট লেখা পর্যন্ত আসেনি। কিন্তু নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী তো ক্রিস্তফ গালতিয়েরের ক্যাম্পে মেসির থাকার কথা ছিল না। তাহলে ৬ দিন নিষিদ্ধ থাকার পর কীভাবে ফিরে এলেন মেসি?
.png)
লরাঁর বিপক্ষে পিএসজি হেরে যাওয়ায় এই ঝামেলার শুরু। ম্যাচটি জিতলে পরের দুই দিন ছুটি পেতেন মেসিরা। কিন্তু জিততে না পারায় পরের দিন অনুশীলন ঘোষণা করা হয়। এতেই বাঁধে বিপত্তি। কারণ মেসি আগে থেকেই সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন।
উদ্দেশ্য, দেশটির পর্যটনদূত হিসেবে নিজের প্রতিশ্রুতি পালন করা। মেসি হয়তো ধরেই নিয়েছিলেন যে লরাঁর বিপক্ষে ম্যাচটি জিতে যাবে পিএসজি। কিন্তু দল হেরে যাওয়ায় তিনি আর সফর বাতিল করতে পারেননি। তাই মেসিকে নিষিদ্ধ হতে হয়।