সোমবার কেএসইউ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে আল খালিজের মুখোমুখি হয় আল নাসর। এ ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে। আর তাতেই যেন মেজাজ হারিয়ে স্টাফকে আঘাত করলেন এ পর্তুগিজ ফুটবলার।
এদিন ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাসিমুখে করমর্দন করেছেন রোনালদো। এরপর তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছেন আল-খালিজের এক কর্মচারী। তবে পর্তুগিজ তারকা ফুটবলার সেলফি না তুলে সেই কর্মচারীকে ধাক্কা দিয়েছেন।
.png)
মূলত গোল বাতিলের হতাশা হয়তো কাজ করেছে রোনালদোর মনে। ম্যাচের ৫৯তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেছিলেন তিনি। তবে অফসাইডে সেই গোল বাতিল করে দেন রেফারি, যেখানে ১৭ মিনিটেই ম্যাচ ১-১ গোলে সমতা হয়ে যায়।
এই ড্রতে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের পথে ধাক্কা খেয়েছে আল নাসর। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে আল নাসর। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের পয়েন্ট ৬২। তারাও খেলেছে ২৬ ম্যাচ। দুটো দলেরই আছে চারটি করে ম্যাচ।