ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজেকে নির্দোষ দাবি সোহাগের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ১০ মে ২০২৩
নিজেকে নির্দোষ দাবি সোহাগের
ছবি- সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির দায়ে ফিফা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল থেকেও আজীবন নিষিদ্ধ হয়েছেন তিনি। 

১৪ এপ্রিল নিষেধাজ্ঞা পাওয়ার পরপরই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন সোহাগ। এরপর ৫ মে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেন তিনি।

বুধবার বিকেল চারটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে আবারো নিজেকে নির্দোষ দাবি করলেন সোহাগ।

Advertisement

সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, ‘এখনই কোনো কমেন্টস করবো না। আন্তর্জাতিক কোর্ট অব স্পোর্টস আব্রিট্রেশনে (সিএএস) আপিল করছি। সেখানেই সব কিছু প্রমাণ হবে। আমি দৃঢ়ভাবে আশা করছি, এই অভিযোগ থেকে মুক্ত হয়ে এসে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে পারবো।’

সোহাগ আরো বলেন, ‘আমি আজ এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি কেবল, এটা জানানোর জন্য যে আমি নির্দোষ এবং এই নির্দোষ প্রমাণ করার জন্য কাজ করে যাচ্ছি।’

সোহাগের আইনজীবী আজমালুল হোসাইন জানিয়েছেন, ‘তারা ফিফাকে বলেছেন, সোহাগের বিষয়ে তাদের তদন্ত প্রক্রিয়া সঠিক ছিল না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!