ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইতালির ক্লাবেই থাকতে চান ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ১১ মে ২০২৩
ইতালির ক্লাবেই থাকতে চান ডি মারিয়া
ডি মারিয়া

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। এ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপ জয়ের পরপরই ইতালি ক্লাব জুভেন্টাসের ডেরায় যোগ দিয়েছেন এ বিশ্বকাপজয়ী ফুটবলার।

অবশ্য চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্সলিগে খেলার সুযোগ হয়নি জুভেন্টাসের। বিষয়টি নিয়ে আক্ষেপ না করে ঘরোয়া লিগের শিরোপা নিশ্চিত করতে চান ডি মারিয়া।

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডি মারিয়া বলেন, ‘তুরিনের জীবন আশানুরুপ ছিল না। কিন্তু সময় যত গড়িয়েছে ততই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি।’ 

নিজেকে ফিরে পাবার পুরো কৃতিত্বই জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করার পাশাপাশি লিগের চ্যালেঞ্জ নিতেও তাকে সহযোগিতা করেছেন জুভেন্টাস কোচ।

Advertisement

ডি মারিয়া বলেন, ‘আমি অনেক সেরা কোচের সহায়তা পেয়েছি। তবে মাসিমিলিয়ানোর সঙ্গে আমি বেশ খুশি আছি। তিনি আমার জন্য বিশেষ এক কোচ। অনেক কাজই তিনি আমাদেরকে শিখিয়েছেন ভিন্ন পন্থায় যেটার সঙ্গে আমরা আগে পরিচিত ছিলাম না। এখন আমি নিজেকে গড়তে পারছি এবং আশা করছি আমি আরো ভালো অবস্থানে পৌঁছে যাব।’

বিশ্বকাপজয়ী এই ফুটবলার আরো বলেন, ‘শুরুতে আমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমি ইনজুরিতে পড়েছিলাম এবং নিজের শতভাগ দিতে পারিনি। এতে নিজের যোগ্যতা প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এখন আমি এই কোচের সঙ্গে কাজ করে অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এখন আরো জয় পেতে হবে এবং সমর্থকদের জন্য হলেও আমাদেরকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!