ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টস হেরে ফিল্ডিংয়ে নামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৮, ১২ মে ২০২৩
টস হেরে ফিল্ডিংয়ে নামল বাংলাদেশ
ফাইল ছবি

ঘরের মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টস জিতেছে শ্রীলংকা নারী দল। শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে গড়িয়েছে খেলাটি। 

প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে সিরিজে সমতা ফেরায় লংকান নারীরা। তাই শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আজ যারা জিতবে, তারাই পাবে সিরিজ জয়ের স্বাদ।

বাংলাদেশ নারী দল: ফারজানা হক, রুবাইয়া হায়দার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা।

Advertisement

শ্রীলংকা নারী দল: চামারি আথাপাথু (অধিনায়ক), ভিশমি গুনারত্নে, হর্ষিতা সামারাবিক্রমা, নীলাক্ষী ডি সিলভা, কাবিশা দিলহারি, আনুশকা সঞ্জীওয়ানি, ওশাদি রানাসিংহে, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, কাওয়া কাবিন্দি, উড্ডু প্রদেশ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!