ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ তেমন কিছু না!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ১২ মে ২০২৩
রিয়ালের কাছে চ্যাম্পিয়ন্স লিগ তেমন কিছু না!
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪ বারের শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাই এই ক্লাবটির কাছে ইউরোপের সেরা মঞ্চ অন্য আসরের মতোই। এমনটাই মনে করেন রিয়ালের মিডফিল্ডার ফেদে ভালভার্দে। মূল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার দলকে উদ্দেশ্য করে এই কথা বলেন রিয়ালের এই মিডফিল্ডার।

ভালভার্দে জানান, ‘অন্য দলের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা স্পেশাল, কারণ এটি রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা।’

মঙ্গলবার (৯ মে) টানটান উত্তেজনাপূর্ণ প্রথম লেগের ম্যাচটি সমতায় শেষ হওয়ায় দু’দলের অপেক্ষা আরও বাড়িয়েছে। রিয়ালের হয়ে প্রথমে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। পরে সিটির হয়ে গোল করেন ডি ব্রুইনা। যদিও তার গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গোলের আগে বলটি সাইডলাইনের বাইরে থেকে আনা হয় বলে একাধিক থ্রি-ডি বিশ্লেষণে দেখানো হয়েছে। কিন্তু ম্যাচ চলাকালে সেটি ভিএআরে পরীক্ষা করা হয়নি। যা নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিসহ অনেকেই তীব্র সমালোচনা করছেন। 

Advertisement

সিটির বিপক্ষে মাঠে নামার আগেই স্প্যানিশ লিগে কোপা দেল রে’র শিরোপা জিতেছে রিয়াল। এরপরই তারা সিটির মুখোমুখি হয়। তবে ম্যাচের ফল পেতে উভয় দলকে অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার (১৮ মে) দ্বিতীয় লেগ পর্যন্ত।

তার আগে সংবাদমাধ্যম ডায়রিও এএসকে এক সাক্ষাৎকার দিয়েছেন রিয়ালের উরুগুইয়ান তারকা মিডফিল্ডার ভালভার্দে। সেখানে তিনি বলেন, ‘অন্য দলের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা স্পেশাল, কারণ এটি রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা। এটি অন্যান্য সকল ম্যাচ থেকে আলাদা। আলাদা আবহ ও শক্তি নিয়ে বিশেষ স্বপ্ন পূরণে লক্ষ্যে এখানে ফুটবলারদের নামতে দেখা যায়।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!