এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডে সংগ্রহ ৩৩.৪ ওভারে ১৯৫ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক আইরিশরা।
.png)
এদিন আয়ারল্যান্ডের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন পল স্টার্লিং ও স্টিফেন ডহেনি। তবে প্রথম ওভারেই হাসান মাহমুদের পেসের কাছে পরাস্ত হন স্টার্লিং। হাসানের লেন্থ বলে মুশফিকের তালুবন্দী হয়ে শূন্য রানে আউট হয়ে যান তিনি।
এরপর ক্রিজে আসেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এরপর দু’জনে মিলে ১৫ রানের জুটি গড়েন।
তবে ষষ্ঠ ওভারের প্রথম বলেই স্টিফেন ডহেনিকে মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হাসান। এতে আউট হওয়ার আগে ২১ বলে ১২ রান করেন তিনি।
ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা। তবে হ্যারি টেক্টরের ফিফটি ও আইশির দলপতির ৪২ রানে শতরান পার করে স্বাগতিকরা।
ম্যাচের ২৪ ওভারের তৃতীয় বলে টাইগার শিবিরে ভয় ধরানো বালবির্নিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে ৫৭ বলে ৪২ রান করেন এ ব্যাটার।
বাইশ গজে এসেই আক্রামণাত্মক ক্রিকেট খেলেন লরকান টাকার। প্রথম দশ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করেন তিন। অবশ্য পরের বলেই শরিফুলের পেসে লিটনের তালুবন্দী হন আইরিশ উইকেটরক্ষক। এতে ১১ বলে ১৬ রানে থামতে হয় তাকে।
অন্যপ্রান্তে টাইগারদের সঙ্গে একাই লড়াই চালিয়ে যান হ্যারি টেক্টর। এরপর তাকে সঙ্গ দিতে আসেন কার্টিস ক্যাম্ফার। কিন্তু টাইগার স্পিনার তাইজুলের ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়ে ৮ রানেই সাজঘরে ফেরেন তিনি।
এরপর জর্জ ডকরেল ক্রিজে আসেন। পরে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক তুলেন নেন টেক্টর। তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে ৯৩ বল খেলেন তিনি। এর মধ্যে ৬টি ছয় ও ছয়টি বাউন্ডারি হাঁকিয়েছেন এ ডানহাতি ব্যাটার।
বর্তমানে ডকরেল ১৭ ও টেক্টর ১০০ রানে ব্যাট করছেন।