ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাঞ্জাবের কাছে হেরে বিদায় দিল্লির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৯, ১৪ মে ২০২৩
পাঞ্জাবের কাছে হেরে বিদায় দিল্লির
ছবি: সংগৃহীত

প্রথম দিকে টানা হার। তারপর ঘুরে দাড়ানো। আইপিএলে এমন অবস্থায় ছিল দিল্লি ক্যাপিটালস। শনিবার রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিলো ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। নিজেদের শেষ সম্ভাবনাটুকু টিকিয়ে ছিল ওই ম্যাচ পর্যন্ত। কিন্তু এই ম্যাচে শিখর ধাওয়ানের দলের কাছে ৩১ রানের হেরে সবার আগেই আইপিএল থেকে বিদায় নিল দিল্লি।

গতকাল  দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায় ক্যাপিটালস। ব্যাট করতে নেমে প্রাবশিরাম সিংয়ের অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে পাঞ্জাব। ৬৫ বলে ১০ বাউন্ডারি এবং ৬ ছক্কায় ১০৩ রান করেন প্রাবশিরাম। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩৬ রানে থেমে যায় দিল্লি।

এ নিয়ে মোট ১২ ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। এই ১২ ম্যাচে তাদের অর্জন ৮ পয়েন্ট। বাকি থাকা ২ ম্যাচ জিতলেও তারা সেরা চার দলের একটি হতে পারবে না। সুতরাং, দিল্লির বিদায় নিশ্চিত। অন্যদিকে দিল্লিকে হারিয়ে নিজেদের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রেখেছে পাঞ্জাব। ১২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১২। রয়েছে, ৬ষ্ঠ অবস্থানে। বাকি দুই ম্যাচ জিতলে একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!