ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজিতে মেসির বিকল্প যে পর্তুগিজ তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ১৬ মে ২০২৩
পিএসজিতে মেসির বিকল্প যে পর্তুগিজ তারকা
বার্নাদো সিলভা। ছবি- সংগৃহীত

২০২১ সালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে বরণ করে নিতে ভালোবাসার শহর প্যারিস সেজেছিল ঝলমলে আলোতে। তবে এক মৌসুম না পেরোতেই প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও মেসির সম্পর্ক এখন তলানিতে। এজন্য আগামী মৌসুমে ফরাসি ক্লাবটিতে মেসি থাকছেন কিনা তা নিয়ে চলছে জোর গুঞ্জন।

এরই মধ্যে নাকি মেসির বিকল্প খুঁজতে শুরু করেছে পিএসজি। স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মেসির বিকল্প হিসেবে পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। 

গোল ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার। 

Advertisement

পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। 

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের দাবি, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি।

এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে সৌদিতে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া মরুর দেশে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। 

অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। এমনকি বিষয়টি নিয়ে সৌদি প্রো লিগের ক্লাবটিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!