‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি’
নিষেধাজ্ঞা কাটিয়ে পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর সেই দিনেই লিগে বড় জয় পেয়েছে ফরাসি জয়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শনিবার দিবাগত (১৩ মে) রাতে পার্ক দ্য প্রিন্সেসের মাঠে অ্যাজাক্সের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মাঠে নেমেও ফারসি সমর্থকদের নানা কথা শুনেছেন মেসি। তবে এই তারকাকে সমর্থন দিতে গ্যালারিতে ছিলেন উপস্থিত ছিলেন ইনজুরিতে পড়া তার সতীর্থ নেইমার। শুধু নেইমার নয় মাঠে ছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
ভিডিওকলে সেখানে সুয়ারেজ যুক্ত ছিলেন। দেখে মনে হচ্ছিল যেন বার্সেলোনার সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী আবার এক হয়েছে। এই তিন বন্ধুর আক্রমণভাগ নাড়িয়ে দিত যেকোনো পরাশক্তি দলের ডিফেন্সকে।
.png)
মেসি মাঠে থাকাবস্থায় সুয়ারেজের সঙ্গে নেইমারের কথোপকথনের স্ক্রিনশট পরে নিজেদের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ব্রাজিল তারকা। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’
পরে নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজও। স্প্যানিশ ভাষায় সুয়ারেজ লিখেছেন, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’ তাঁর এই মন্তব্যের ইঙ্গিতটা স্পষ্ট—মেসি ফুটবল–বিশ্বে কতটা শ্রদ্ধার পাত্র, সেটাই পিএসজির সমর্থকদের মনে করিয়ে দিতে চাইলেন বার্সেলোনার সাবেক তারকা।