ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

‘যেখানেই সম্ভাবনা, সেখানেই গিল’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১৬ মে ২০২৩
‘যেখানেই সম্ভাবনা, সেখানেই গিল’
শুভমান গিল। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন শুভমান গিল। আগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় সুযোগটা হাতছাড়া করেননি। সোমবার হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এদিন তার সেঞ্চুরিতে ভর করে চলমান আইপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গিলের সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন অনেকেই। তবে সবার চেয়ে খানিকটা আলাদাভাবেই গিলের সেঞ্চুরিটা উদযাপন করলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। 

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস-সানরাইজার্স হায়দরাবাদ। এ ম্যাচে আগে ব্যাট পেয়ে শুরু থেকেই মারমুখী ক্রিকেট খেলতে থাকেন গিল। তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৫৮ বলের এ ইনিংসটি ১৩ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন তিনি। 

Advertisement

গিলের সেঞ্চুরিতে ইন্সটাগ্রামে শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলির পোস্ট। ছবি- ডেইলি বাংলাদেশ

সেঞ্চুরি হাঁকিয়ে গিল যখন উদযাপন করছেন তখন নিজের ইনস্টাগ্রামে কোহলি লিখেছেন, ‘যেখানেই সম্ভাবনা, সেখানেই গিল। এগিয়ে যাও এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দাও। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’

এদিন গিলের সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে গুজরাট। হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। 

এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাট। আর ১২ ম্যাচে ৪ জয় ও ৮ পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। প্লে অফ থেকে বাদও পড়ে গেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!