ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর পেনাল্টিতে জিতল আল নাসর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ১৭ মে ২০২৩
রোনালদোর পেনাল্টিতে জিতল আল নাসর
ছবি- সংগৃহীত

সুপার কাপ ও কিংস কাপ থেকে আল নাসর ছিটকে গেছে আগেই। আর প্রতি মূহুর্তেই সৌদি প্রো লিগ থেকে বাদ পড়ার আশঙ্কায় ভোগে ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি। তবে এবার কোনো শঙ্কা কিংবা হতাশা নয় প্রো লিগে আল তাঈকে ২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে শিরোপার আশা টিকিয়ে রেখেছে আল নাসর।

মঙ্গলবার রাতে প্রিন্স আবদুল আজিজ স্টেডিয়ামে আল নাসরের বিপক্ষে মাঠে নামে আল তাঈ। এ ম্যাচে রোনোলদোর পেনাল্টি থেকে গোল পেয়ে জয় তুলে নিয়েছে প্রো লিগের শীর্ষস্থানীয় ক্লাবটি।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছেন রোনালদোরা। তবুও গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যান তারা। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়েছে আল নাসর।

Advertisement

বিরতি থেকে ফেরার পর গোল পেতে মুখিয়ে ছিল আল নাসর। তবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যে হলুদ কার্ড পান পর্তুগিজ তারকা রোনালদো। হলুদ কার্ড পাওয়ার দু’মিনিট পর পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে দলকে লিড এনে দেন সিআরসেভেন। সৌদি প্রো লিগে এটি রোনালদোর ১৩তম গোল। 

আল নাসরের দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। তাদের হয়ে স্কোরশিটে নাম লেখান তালিস্কা। এরপরও তারা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। একই দশা আল তাঈরও।

চলতি ২০২২-২৩ মৌসুম প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান টেবিলের দুইয়ে। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইত্তিহাদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!