ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইত্তিহাদে যে পরিসংখ্যান ম্যানসিটির পক্ষে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ১৭ মে ২০২৩
ইত্তিহাদে যে পরিসংখ্যান ম্যানসিটির পক্ষে
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে আজ মাঠে নামবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। ম্যাচটি গড়াবে সিটির ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে।   

চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে ১৫ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, আরবি লাইপজিগ হ্যালান্ড-ডি ব্রুইনাদের ডেরায় এসে হারের স্বাদ পেয়েছে। 

গত নভেম্বরে ব্রেনফোর্ডের বিপক্ষে ইত্তিহাদে হেরেছিল ম্যানসিটি। ডিসেম্বরে জিততে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এভারটনের বিপক্ষে। এর বাইরে পেপ গার্দিওয়ালার দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি কোন দল। 

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে ইত্তিহাদে আরও বেশি কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে ম্যানসিটি। পাঁচ বছর ইউরোপ সেরার লড়াইয়ে ঘরের মাঠে হারে না তারা। সর্বশেষ দলটির হোমে হার এসেছিল ২০১৮ মৌসুমে। লিঁও’র বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল সিটিজেনরা। 

ওই হারের পর এখন পর্যন্ত ৫৩ হাজার ৪০০ দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ২৫ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছে ম্যানসিটি। প্রতিপক্ষ হিসেবে কখন বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, পিএসজি বা অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে। কোন ম্যাচে হারেনি তারা। দু’বার অবশ্য ড্র করেছে। 

ওই ২৫ ম্যাচে সিটিজেনদের জয়ের পাল্লা ভারী ছিল ৯২ শতাংশ! ২৫ ম্যাচ খেলে ৮১ গোল করেছে ম্যানসিটি। গোল হজম করেছে মাত্র ১৮টি। এর মধ্যে আরবি লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলের জয়, স্পোর্টিং সিপির বিপক্ষে ৫-০ গোলের জয়ও আছে। 

ঘরের মাঠে অসাধারণ ওই পারফরম্যান্সের পরও পেপ গার্দিওয়ালা এখনও ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। সেটা অবশ্য অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্সের কারণে। এবার দলটির ফাইনালে যাওয়ার ও শিরোপা জেতার ভালো সুযোগ আছে। তবে ঘরে রিয়াল মাদ্রিদ বাধা ডিঙাতে হবে দলটির। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!