ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওমানে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ১৮ মে ২০২৩
ওমানে পৌঁছেছে বাংলাদেশ হকি দল
বাংলাদেশ জুনিয়র হকি দল। ছবি- ডেইলি বাংলাদেশ

আগামী ২৩ মে ওমানের মাটিতে পর্দা উঠবে মেন্স হকি জুনিয়র এশিয়া কাপের। দশ জাতির এই টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জুনিয়র হকি দল।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভারত থেকে ওমানের বিমান ধরেন বাংলাদেশ জুনিয়র হকি দলের খেলোয়াড়রা। এরপর দুপুরের মধ্যেই ওমানের মাটিতে পা রাখেন মামুন উর রশিদের শিষ্যরা।

এদিন বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার হাজী মো. হুমায়ুন। তিনি বলেন, ‘আজ দুপুরে ওমানে পৌঁছেছে জুনিয়র হকি দল। এরপর সেখানে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেয় খেলোয়াড় ও স্টাফরা। আজ রাতেই সালালাহ শহরে পৌঁছানোর কথাও জানিয়েছেন তিনি।’ 

Advertisement

এর আগে বুধবার মধ্যরাতে ভারতের উদ্দেশে রওনা হন টাইগার জুনিয়ররা। আজ সকালে দিল্লি পৌঁছে নাস্তা করেন প্রিন্স, জাহিদ ও রকিরা। 

এদিকে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তির ছাপ ছিল না খেলোয়াড়দের চেহারায়। ওমানে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন প্রিন্স-জাহিদরা। অনুশীলনের ব্যস্ততা না থাকায় কেউ সেলফি তুলছেন, কেউ দিল্লি কিংবা ওমান বিমান বন্দরে ছবি তুলে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। 

জুনিয়র হকি দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন বলেন, ‘আমরা সবাই সুস্থ আছি। ভালো আছি। ওমানের মাস্কটে আছি। রাতে সালালাহ পৌঁছে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!