[ খেলা ]
হকিতে ঈদের ছুটি
ছবি: সংগৃহীত
আগামী মে মাসে ওমানে শুরু হবে জুনিয়র এশিয়া কাপ হকি। এ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বয়সভিত্তিক অনূর্ধ্ব-২১ দল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে অনুশীলনের পর ঈদের ছুটি পাচ্ছেন প্রিন্স লালরা।
গতকাল পর্যন্ত ঘরোয়া ফুটবলে দুটি লিগ চলছিল। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগ গতকাল শেষ হয়েছে। এরপর এই লিগের সকল ক্লাব খেলোয়াড়দের দেওয়া হয়েছে ঈদের ছুটি। তবে এখনও প্রিমিয়ার লিগের খেলা চলছে। কিছু কিছু ক্লাব খেলোয়াড়দের ছুটি দিয়েছে।
বাংলাদেশ অ-২১ হকি দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, ‘আজও সকালে অনুশীলন হয়েছে। বিকেলের অনুশীলন শেষে খেলোয়াড়রা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) আবার ক্যাম্পে যোগদান করবে তারা।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এএইচএফ কাপ হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!