ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যার হাসিতে বাংলাদেশ হাসে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ১৯ মে ২০২৩
যার হাসিতে বাংলাদেশ হাসে
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবলার মাসুরা পারভীন। নানা সময়ে নানা কারণে আলোচনায় থাকেন বাংলাদেশি এই ডিফেন্ডার। চলতি বছরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। যার কারণে অনুশীলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অলস সময় কাটাচ্ছেন মাসুরা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিয়ে সুবাস ছড়াচ্ছেন তিনি।

শুক্রবার বাংলাদেশি এই ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অফিশিয়াল ফেসবুক পেইজে কিছু ছবি পোস্ট করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ফুটবলারের ছবিটি পছন্দ করেছেন প্রায় ১২শত মানুষ। অনেকেই তার কমেন্টে লিখেছেন নানা মন্তব্য। সেখানে অলক হাসান নামে একজন লিখেছেন ‘নেই কোন কৃত্রিমতা যেন অন্তরের অন্তস্থল থেকে প্রাণোচ্ছ্বল প্রাণখোলা হাসিতে উদ্ভাসিত।’ আসিক নামে একজন লিখেছেন ‘মাশা-আল্লাহ, অনেক সুন্দর।’ আবার শফিক নামে এক কমেন্টেকারী লিখেছেন, ‘এই হাসি দেখলে মনে হয়, সারা বাংলাদেশ হাসে’। 

Advertisement

মাসুরা মাঠে সেন্টারব্যাক পজিশনে খেলে থাকেন। মাঝেমধ্যেই দুর্দান্ত সব গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। মাসুরার তেমনই এক গোলে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৮ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মিডফিল্ডার মণিকা চাকমার ফ্রি–কিক থেকে সেদিন দুর্দান্ত হেডে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মাসুরা। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!