উরুগুয়ের রেডিও কার্ভেকে দেওয়া এক সাক্ষাৎকারে লুজানো বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপে যেসব পেনাল্টি পেয়েছে তারমধ্যে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একটি পেনাল্টি ছিল। যেখানে দেখা যায়, ডি মারিয়ার একেবারে পরিষ্কারভাবেই ডাইভ দিয়েছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তার কোনো স্পর্শও লাগেনি। কিন্তু তারপরও পেনাল্টির সিদ্ধান্ত ছিল রেফারির।
এমন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেখা গিয়েছে বিশ্বকাপে। উরুগুইয়ান এই সেন্টার-ব্যাক বলেন, কোনো সন্দেহ নেই যে ফিফা মেসিকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য অবশ্যই যোগ্যতা ছিল, কিন্তু ৫টি পেনাল্টি, যার মধ্যে চারটি ছিল অহেতুক এবং এটা নিয়ে কারোই কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই চারটি পেনাল্টি নিয়ে কেউ বিতর্ক করবে না। তারা চেয়েছিল মেসিকে বিশ্বকাপ জেতাতে এবং এটাই ছিল বাস্তবতা। এজন্য মেসির কৃতিত্ব প্রাপ্য, যাকে সারা বিশ্ব চেনে।
.png)
লুজানো আরো বলেন, আপনি দেখে থাকবেন যে, মাইক টাইসনের গায়ে মেসির জার্সি, টাইগার উডসের গায়ে মেসির জার্সি, রজার ফেদেরারের গায়ে মেসির জার্সি। আপনি কি মনে করেন যে ফিফা এগুলো দেখে না এবং তাদের জন্য কাজ করে না? এটা মেসি এবং আর্জেন্টিনার কৃতিত্ব যে তারা এটার সুবিধা কীভাবে নিতে হয় সেটা জানে।